প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে সফর, ১৪৪৮ হিজরি

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ: মির্জা ফখরুল

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ: মির্জা ফখরুল

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
ধর্মের নামে ভোট চাইতে গিয়ে একটি রাজনৈতিক দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ। একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে?’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেছেন, দেশের প্রখ্যাত আলেম ও ওলামারাও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেন, ‘বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন। চরমোনাইয়ের পীর পর্যন্ত জামায়াতে ইসলামীকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।’

Manual1 Ad Code

মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তাই আমি মা-বোন ও ভাইদের বলব—কেউ বিভ্রান্ত হবেন না।

Manual3 Ad Code

বক্তব্যের শেষাংশে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নিতে হবে। একই সঙ্গে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code