প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন: তাসনিম জারা

editor
প্রকাশিত জুন ১, ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ণ
একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন: তাসনিম জারা

Manual8 Ad Code

ডিজিটাল ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি নিজেই। রোববার (৩১ মে) রাত ৯টা ২৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।

Manual7 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন যে নির্বাচনের পর আমি নাকি আমার নির্বাচনী এলাকায় পা রাখিনি। আমি ঢাকা-৯-এর কোন এলাকায় কখন যাই, তা ঢোল পিটিয়ে জানাই না। ছবিও সব সময় পোস্ট করি না। এই কয়েক মাসে আমরা আসলে কী করেছি, সংক্ষেপে বলি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন যে নির্বাচনের পর আমি নাকি আমার নির্বাচনী এলাকায় পা রাখিনি। আমি ঢাকা-৯-এর কোন এলাকায় কখন যাই, তা ঢোল পিটিয়ে জানাই না। ছবিও সব সময় পোস্ট করি না। এই কয়েক মাসে আমরা আসলে কী করেছি, সংক্ষেপে বলি।

যখন বহু পরিবারকে ১৪০০ টাকা দামের এলপিজি সিলিন্ডার ২২০০-২৩০০ টাকায় কিনতে হচ্ছিল, তখন আমরা সরাসরি কোম্পানির সঙ্গে কথা বলে, সরকার-নির্ধারিত দামে সেগুলো মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। কয়েকশ পরিবারের জন্য এটা করেছি, যার একটি ছবিও অনলাইনে পোস্ট করা হয়নি। আমি ‘গ্যাস নেই তো বিল নেই’ সংসদে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম; নির্বাচিত না হওয়ায় সেটা আর সম্ভব হয়নি। তাই যেটুকু আমার সাধ্যে ছিল, সেটুকু করেছি।

স্থানীয় মেয়েদের মাদ্রাসায় গিয়ে তাদের কথা শুনেছি, যাদের খোঁজ আমাদের রাজনীতি খুব একটা নেয় না। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আছেন শুনে তার পাশে গিয়ে বসেছি। মানুষের ঘরে গিয়েছি, তাদের প্রতিদিনের সমস্যার কথা শুনেছি। রাস্তায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলেছি, এক সাথে ইফতার করেছি, তারাবিহ পড়েছি।

নির্বাচনের পর ঢাকা-৯-এর সাত-আট লাখ মানুষের সবার সঙ্গে কি আমার দেখা হয়েছে? না। কিন্তু এর মধ্যে হাজার হাজার মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আর এটা আমি করে যাব।

Manual1 Ad Code

যারা মিথ্যা প্রচার করছেন যে- আমি এলাকায় যাই না, তাদের কৌশলটা পুরোনো। একই মিথ্যা যথেষ্ট বার, যথেষ্ট অ্যাকাউন্ট থেকে বলতে থাকো, যাতে একসময় সেটা সত্য বলে চালানো যায়।’

Manual4 Ad Code

পোস্টে এনসিপির সাবেক এ নেত্রী প্রমানস্বরুপ বেশ কিছু ছবিও যুক্ত করেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code