সিলেটে আরও এক জনের মৃ*ত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২৯
সিলেটে আরও এক জনের মৃ*ত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২৯
editor
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২৯ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১৬ আগস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯৭৫ জনের।
এর মধ্যে সিলেট জেলায় ৩১১ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৪ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত দুইজনের ক্ষেত্রে রুবেলা রোগও রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৯ জন।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন ভর্তি হয়েছে।
Manual8 Ad Code
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি রয়েছে ৩০৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন চিকিৎসাধীন।
এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম রোগে মারা যাওয়া শিশুটির নাম তুহা। তার বয়স ৪ বছর ২৫ দিন। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জালাল গ্রামের বাসিন্দা। শিশুটির মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
Manual8 Ad Code
স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক হিসাবেও পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়েছে। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেট জেলায় ৪৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। ফলে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে বিভাগে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬ জনে।
Manual3 Ad Code
অর্থাৎ, ১৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯৭৫ জন হলেও সন্দেহজনক রোগীসহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩০৯ জন। নতুন শনাক্ত ও হাসপাতালে ভর্তির ধারাবাহিকতা এবং মৃত্যুর সংখ্যা বিবেচনায় হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে।
Manual5 Ad Code
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি—৩৫৭ জন। অন্যদিকে সিলেটে ৩১১ জন, মৌলভীবাজারে ১৫৪ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।