প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে হ ত্যা, মহিলাসহ গ্রে ফ তা র ২

editor
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ০১:১৩ অপরাহ্ণ
‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে হ ত্যা, মহিলাসহ গ্রে ফ তা র ২

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালিত অটোরিকশা চালক হত্যার ঘটনায় একজন মহিলাসহ ২জনকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও (র‌্যাব-১১)।

রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ সম্মিলিতভাবে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার থানার দুয়ারিয়া এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. আবুল বাশার (৪৪) এবং কোতোয়ালী থানার সংরাইশ এলাকার মৃত রফিক মিয়ার মেয়ে নাজমুন নাহার লাভলী (২৮)।

Manual5 Ad Code

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ভিকটিম হোসেন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন চান্দলা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। গত ২৫ মে সকালে ভিকটিম সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে অনেক রাত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে গত ২৮ মে বিকেলে স্থানীয় লোকজনের মাধ্যমে ভিকটিমের পরিবারের সদস্যরা জানতে পারেন, কসবা থানাধীন টি.আলী মোড় সংলগ্ন একটি পুকুরে অর্ধগলিত অবস্থায় একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে ভিকটিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে হোসেন মিয়ার জখমপ্রাপ্ত লাশ দেখতে পান এবং শনাক্ত করেন।

Manual8 Ad Code

হোসেন মিয়ার স্ত্রীর ধারণা, অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা ভিকটিমের সিএনজি চালিত অটোরিকশা এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করে লাশটি ঘটনাস্থলে ফেলে চলে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন বাগুরা এলাকায় এবং একই রাত আনুমানিক ২টার দিকে কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মামলা নং- ০৩, তারিখ- ০২/০৬/২০২৬ খ্রি.,ধারা- ৩০২/৩৯৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালিত অটোরিকশা চালক হত্যার ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায় তারা এবং অন্যান্য বিবাদীগণ ‘শয়তানের নিঃশ্বাস’ নামক চেতনা নাশক ব্যবহার করে সিএনজি চালিত অটোরিকশা চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। উল্লেখ্য যে, এর আগে গত ৪ আগস্ট ওই মামলায় আরও একজন ব্যক্তিকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code