প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল নাজিমের

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল নাজিমের

Manual3 Ad Code

জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শার আঘাতে নাজিম উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর লম্বা হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত নাজিম উদ্দিন ও অভিযুক্তদের বাড়ি একই স্থানে। গত শুক্রবার নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের আগে নাজিম উদ্দিন নিজে দাওয়াত না দিয়ে তার বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলেদের দাওয়াত পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিয়েতে অংশ নেননি।

Manual5 Ad Code

এরই জের ধরে শনিবার সকালে দ্বিতীয় পক্ষের লোকজন নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের বসতঘরের ভেতরে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় নাজিম উদ্দিন নিজ বাড়ির মুদি দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ করে অভিযুক্ত চাচাতো ভাই মাসুম, মামুন, মঞ্জু, মুবিনসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে অভিযুক্ত মামুন বর্শা দিয়ে নাজিম উদ্দিনের ডান কাঁধের নিচে বগলের ওপর সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অভিযুক্তরা তাঁর বুকের ওপর উঠে নির্যাতন চালায় ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

Manual5 Ad Code

চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘরে বন্দি থাকা পরিবারের সদস্যদের তালা খুলে মুক্ত করেন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code