প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পার্টিতে ঘুরে বেড়াতে পারব না, তাই বলে কি কাজ পাব না: ঐন্দ্রিলা সেন

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
পার্টিতে ঘুরে বেড়াতে পারব না, তাই বলে কি কাজ পাব না: ঐন্দ্রিলা সেন

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকার পরেও কাজের জন্য কেন তাকে লড়াই করতে হয়, সেই প্রশ্ন তুলেছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সাফল্য, ব্যর্থতা, কুসংস্কার এবং আসন্ন পুজো নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

Manual3 Ad Code

আগামীতে আসছে তার অভিনীত সিরিজ ‘শ্বেতকালী’-র দ্বিতীয় মৌসুম। এই প্রজেক্ট মুক্তির আগে কিছুটা উত্তেজনা থাকলেও নিজের অভিনয় জীবন নিয়ে স্পষ্ট মতামত জানিয়েছেন এই অভিনেত্রী।

পরিবারে বা নিজের জীবনে কোনো কুসংস্কারে বিশ্বাস করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঐন্দ্রিলা। শুধু ঈশ্বরে তার আস্থা রয়েছে। অপ্রিয় সত্যি কথা বলা বা অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাকে অনেকেই অহংকারী বা নাকউঁচু তকমা দেন বলে জানান তিনি। তবে এতে তার কোনো আফসোস নেই। তার মতে, নিজের জায়গায় ঠিক থাকলে এবং কোনো অন্যায় আবদার না করলে সব ঠিক থাকে।

Manual8 Ad Code

‘শ্বেতকালী’র দুটি মৌসুম করতে গিয়ে নিজের অভিনয়ে অনেক পরিপক্বতা এসেছে বলে মনে করেন ঐন্দ্রিলা। তার মতে, প্রথম মৌসুমের তুলনায় দ্বিতীয় মৌসুমে তার কাজের মান অনেক উন্নত হয়েছে। তবে এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও ভালো কাজের জন্য তাকে কেন অপেক্ষা করতে হয়, তা নিয়ে আক্ষেপ রয়েছে তার। তার কথায়, ভাগ্যের ওপর কিছু বিষয় নির্ভর করে এবং তার ভাগ্য হয়তো অতটা ভালো নয়। তিনি শুধুই নিজের কাজে বিশ্বাসী। কাজ পাওয়ার জন্য বিভিন্ন পার্টিতে ঘুরে বেড়াতে পারেন না তিনি। যারা সামনে তার প্রশংসা করেন বা কম কাজ করার কারণ জানতে চান, তারাই কাজের সুযোগ দেন না বলে মন্তব্য করেন অভিনেত্রী। অনেক সময় ভালো গল্পে আগ্রহ প্রকাশ করলেও তাকে না জানিয়ে অন্য কাউকে কাস্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মুম্বইয়ে গিয়ে ভাগ্য পরীক্ষার কোনো ইচ্ছে তার নেই। কারণ হিসেবে তিনি জানান, মুম্বইয়ের পরিধি অনেক বড় এবং সেখানে হাজার হাজার শিল্পী লড়াই করছেন। ছোট থেকে যে ইন্ডাস্ট্রির মাধ্যমে তার পরিচিতি তৈরি হয়েছে, সেখানেই তিনি থাকতে চান। তবে সুযোগ পেলে দক্ষিণী ছবির ছোট চরিত্রেও নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। অন্যদিকে টেলিভিশনের চেনা ধারার ধারাবাহিকে ফেরার কোনো ইচ্ছা তার নেই। রবি ওঝা কিংবা লীনা গঙ্গোপাধ্যায়ের সময়ের কাজের সঙ্গে বর্তমানের কাজের মিল না থাকায়, খুব আলাদা চরিত্রের প্রস্তাব না পেলে তিনি ছোটপর্দায় আর ফিরবেন না। বরং নতুন মাধ্যমগুলোই বেশি করে এক্সপ্লোর করতে চান তিনি।

Manual7 Ad Code

একসময় বাংলা সিরিয়ালের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন তিনি। ছোট বয়সেই সিরিয়ালের টাকায় প্রথম বিএমডব্লিউ গাড়ি কিনেছিলেন। তবে সময়ের সঙ্গে তার ভাবনায় পরিবর্তন এসেছে। মিঠুন চক্রবর্তীর পরামর্শ অনুযায়ী এখন টাকার চেয়ে ভালো কাজ করাকে বেশি প্রাধান্য দেন তিনি, কারণ সিনেমা বা ভালো কাজ মানুষের মনে দীর্ঘস্থায়ী হয়।

এদিকে সামনেই আসছে পুজো এবং তার ঠিক পরেই মুক্তি পাচ্ছে তার নতুন সিরিজ। ফলে কাজের চাপ ও উত্তেজনা দুটোই কাজ করছে তার মধ্যে। পুজোয় পরিবারের সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া এবং বাইরে খাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে মজার বিষয় হলো, তার এই পুজোর যাবতীয় পরিকল্পনা একা অঙ্কুশ হাজরাই করছেন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code