প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেট-তামাবিল সড়কে নতুন বাসভাড়া, কোন স্থানে কত

editor
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬, ০১:০১ অপরাহ্ণ
সিলেট-তামাবিল সড়কে নতুন বাসভাড়া, কোন স্থানে কত

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। সোবহানীঘাট থেকে বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য দূরত্ব অনুযায়ী এ ভাড়া নির্ধারণ করেছে সিলেট তামাবিল মোটর মালিক গ্রুপ ও সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতি।

Manual7 Ad Code

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাস-মিনিবাস মালিক সমিতির প্রতিনিধি ও ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির মুরব্বিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ ভাড়া নির্ধারণ করা হয়।

Manual5 Ad Code

এসময় নেতৃবৃন্দ বলেন, ডিজেলসহ পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে বাসভাড়া নির্ধারণের ঘোষণা করা হয়েছে।

নির্ধারিত তালিকা অনুযায়ী, সোবহানীঘাট থেকে ইসলামপুর পর্যন্ত ৫ কিলোমিটার ভাড়া ১০ টাকা, শাহপরান ৭ কিলোমিটার ১৫ টাকা, বুলাইমিল ২০ টাকা, দাশপাড়া ৯ কিলোমিটার ২০ টাকা, পরগনা ১১ কিলোমিটার ২৫ টাকা, পীরের বাজার ১২ কিলোমিটার ২৫ টাকা, বটেশ্বর ১৪ কিলোমিটার ৩০ টাকা, শুক্রবারী বাজার ১৬ কিলোমিটার ৩৫ টাকা, চিকনাগুল ১৭ কিলোমিটার ৩৫ টাকা এবং বিপিএল গেইট ১৯ কিলোমিটার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।সিলেট জেলা

Manual1 Ad Code

এ ছাড়া হরিপুর ২২ কিলোমিটার ৪৫ টাকা, বাঘের সড়ক ২৮ কিলোমিটার ৬০ টাকা, দামড়ি ২৯ কিলোমিটার ৬০ টাকা, দিঘীরপাড় ৩১ কিলোমিটার ৬৫ টাকা, দরবস্ত ৩৩ কিলোমিটার ৭০ টাকা, সারীঘাট দক্ষিণ ৩৬ কিলোমিটার ৭৫ টাকা, সারীঘাট উত্তর ৩৭ কিলোমিটার ৮০ টাকা, ফেরীঘাট ৪০ কিলোমিটার ১৮৫ টাকা, জৈন্তাপুর ৪১ কিলোমিটার ৮৫ টাকা, ৪ নম্বর বাংলাবাজার ৪৫ কিলোমিটার ৯৫ টাকা, আদগ্রাম ৪৭ কিলোমিটার ১০০ টাকা, শ্রীপুর ৪৮ কিলোমিটার ১০০ টাকা, আলু বাগান ৫০ কিলোমিটার ১০৫ টাকা, নলজুরী ৫১ কিলোমিটার ১১০ টাকা, তামাবিল ৫৩ কিলোমিটার ১১০ টাকা এবং জাফলং ৫৮ কিলোমিটার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সোবহানীঘাট থেকে ভাইটগ্রাম ৩৫ কিলোমিটার ৭৫ টাকা, মানিকপাড়া ৩৭ কিলোমিটার ১৮০ টাকা, চতুলবাজার ৪০ কিলোমিটার ৮৫ টাকা, ঈদগাহ ৪২ কিলোমিটার ৯০ টাকা, বড়চতুল ৪৫ কিলোমিটার ৯৫ টাকা, হকারাই ৪৭ কিলোমিটার ১০০ টাকা, কানাইঘাট ৫১ কিলোমিটার ১১০ টাকা, বারহাল ৪০ কিলোমিটার ৮৫ টাকা, লাফনাউট ৪৪ কিলোমিটার ৯০ টাকা, সাতাইন ৪৬ কিলোমিটার ১০০ টাকা, হাতিরপাড়া ৪৯ কিলোমিটার ১০৫ টাকা, গোয়াইনঘাট ৫২ কিলোমিটার ১১০ টাকা এবং রাধানগর ৫৮ কিলোমিটার ১২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

Manual8 Ad Code

এবিষয়ে সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শফিকুর রহমান জানান, ডিজেলসহ পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন সড়কে চলাচলকারী যাত্রীদের নির্ধারিত ভাড়া মেনে নেওয়ার অনুরোধ জানান তিনি। পাশাপাশি যাত্রীদের সঙ্গে চালক ও হেলপারদের ভালো আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের কাছ থেকেও সহযোগিতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে চালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রী সাধারণের কাছ থেকেও অনুরূপ আচরণ প্রত্যাশা করেছেন তারা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code