প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ণ
আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর গ্রহণ করা বিভিন্ন নীতি এবং বিশেষ করে ইরানে সামরিক অভিযানের জন্য ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে আনার চেষ্টা করেন, তাহলে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হয়েছে গত ৩ নভেম্বর এবং পরের দিন ৪ নভেম্বর নির্বাচনের ফলাফলও প্রকাশিত হয়েছে। সেই ফলাফল থেকে জানা গেছে, এবারের নির্বাচনে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেটে বড় জয় পেয়েছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর বুধবার বিকেলে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি হোয়াইট হাউসের লনে নিজের নতুন নির্মানাধীন প্রকল্প ‘বলরুম’ দেখান এবং প্রায় ২০ মিনিট ধরে প্রকল্পটির বিষয়ে কথা বলেন, তবে আগের রাতে সারা দেশে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের বিষয়ে কোনো উল্লেখ করেননি।

Manual3 Ad Code

বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মতামত উপেক্ষা করে ইরানে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর অভিভাসন-বিরোধী অভিযানের সময়ও বেশিরভাগ ক্ষেত্রে বিরোধী দলের মতামত উপেক্ষা করেছেন তিনি।

বুধবার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতরা তাকে অভিশংসন করতে পারে এবং এ নিয়ে তিনি চিন্তিত কী না। জবাবে ট্রাম্প বলেন, “আমি বিন্দুমাত্র চিন্তিত নই; বরং আমার মনে হয় আমার মনে হয়, তারা যদি এমনটা করে—অর্থাৎ কোনো কারণ ছাড়াই অভিশংসন আনে—তবে তা ডেমোক্র্যাটিক পার্টিকেই ধ্বংস করে দেবে। কিসের জন্য? একটি সফল দেশ গড়ার জন্য? আমাদের দেশ এখন তার ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল।”

Manual7 Ad Code

সাক্ষাৎকারে রিপাবলিকান পার্টির পরাজয় সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি যদি ব্যালটে থাকতাম, তবে জয়ী হতাম। নির্বাচনের আগে আমি যেসব জনসভা করেছি—সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি; কিন্তু সেই ভালোবাসা আমরা প্রার্থীদের কাছে পৌঁছে দিতে পারিনি।”

Manual8 Ad Code

এর আগের দিন মঙ্গলবার গভীর রাতে অবশ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডেমোক্রেটিক পার্টিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, “ডেমোক্র্যাটদের অভিনন্দন। তারা ভালো কাজ করেছে। ১১ বছর ধরে তারা এই জয়ের অপেক্ষায় ছিল, অবশেষে তারা তা পেয়েছে। ডেমোক্র্যাটরা ভালো করেছে।”

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code