পতেঙ্গায় ৮ বছরের শিশুকে বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড
পতেঙ্গায় ৮ বছরের শিশুকে বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড
editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের পতেঙ্গায় আট বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যার দায়ে মো. ইমন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।
Manual8 Ad Code
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে শিশু সোহাগ নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পতেঙ্গা মডেল থানার খালপাড় চেয়ারম্যান গলির শাহিদের একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, বরই খাওয়ানোর কথা বলে সোহাগকে ওই পরিত্যক্ত ঘরে নিয়ে যায় ইমন। সেখানে তাকে বলাৎকার করা হয়। পরে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে ইট দিয়ে মাথায় আঘাত করে সোহাগকে হত্যা করা হয়।
Manual1 Ad Code
এ ঘটনায় সোহাগের বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সময় ইমনের বয়স ছিল ২০ বছর। মামলায় মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আসামি ইমন পলাতক থাকায় রাষ্ট্রের পক্ষ থেকে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
Manual5 Ad Code
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ইরফানুল হুদা ফারুকী।