নিজস্ব প্রতিবেদক :
ইজি বাইক ভর্তি করে মাদকের চালান নিয়ে যাচ্ছিলেন বিষ্ণু চন্দ্র কর (৩৩)। তবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সিগন্যাল অমান্য করে দৌড়ে পালানোর সময় ধরা পড়তে হয় তাকে। সঙ্গে জব্দ করা হয়েছে গাঁজার বড় চালান।
Manual5 Ad Code
মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি জানিয়েছে এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার রাত ১০টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক ও মাদকের চালান জব্দ করা হয়।