প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের অধিনায়ক হতে রাজি হামজা

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
বাংলাদেশের অধিনায়ক হতে রাজি হামজা

Manual6 Ad Code

 

ক্রীড়া ডেস্ক:

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগে এক সময় খেলেছেন হামজা দেওয়ান চৌধুরী। সেই হামজা এখন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় স্তম্ভ। তিনি প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে অধিনায়কত্ব করেছেন। বাংলাদেশ ফুটবল সমর্থকরাও চান হামজার হাতে অধিনায়কের আর্মব্যান্ড উঠুক।

Manual7 Ad Code

 

প্রায় অর্ধযুগের বেশি সময় বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন করলেও অনেক ম্যাচের একাদশেই থাকেন না। আবার নিয়মিত না খেলারও নজির আছে। হামজা বাংলাদেশে আসার পর থেকে তার হাতে আর্মব্যান্ড দেওয়ার একটা আলোচনা শোনা যায়। এবার জানা গেল, কোচ চাইলে অধিনায়ক হতে চান তিনি।

 

আজ (মঙ্গলবার) বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত অনুশীলনে বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হামজা চৌধুরি বলেন, ‘ইফ দ্য কোচ ওয়ান্টস মি টু বি ক্যাপ্টেন, আই উইল বি ক্যাপ্টেন।’ হামজা ইংলিশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগে অসংখ্য ম্যাচ খেললেও সিনিয়র জাতীয় দলে তার খেলা শুরু হয়েছে ২০২৫ সালের মার্চ মাসে। বাংলাদেশ দলে অনেক খেলোয়াড় রয়েছেন যারা অনেক ম্যাচ খেলেছেন। তাদের প্রতি সম্মান দেখিয়ে হামজা বলেন, ‘দেয়ার আর মোর এক্সপেরিয়েন্সড প্লেয়ার্স দ্যান মি ইন দ্য টিম দ্যাট হ্যাভ প্লেড অলমোস্ট ১০০ টাইমস ফর বাংলাদেশ। সো আই থিঙ্ক দ্যাটস হোয়াটস ইম্পর্ট্যান্ট।’

Manual7 Ad Code

মাঠে যিনিই অধিনায়কত্ব করুন, ড্রেসিংরুমে সবার মধ্যে একতা রয়েছে যে সেটা স্পষ্টভাবেই বলেছেন হামজা, ‘অ্যান্ড ইউ নো ইন দ্য চেঞ্জিং রুম এভরিওয়ান ইজ অন দ্য সেইম পেইজ, ইটস ভেরি মাচ আ ফ্যামিলি ফিল। হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। অ্যান্ড ইউ নো ইটস হোয়াটএভার দ্য ডিসিশন।’

 

Manual3 Ad Code

২০২৫ সালের মার্চ মাসে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই দিয়ে হামজার বাংলাদেশ জার্সি দিয়ে অভিষেক। এশিয়ান কাপ বাছাইয়ের হোম-অ্যাওয়ে মিলিয়ে ৬ ম্যাচ। এর মাঝে নেপাল ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলেছেন। সাফ চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম খেলবেন হামজা।

২০০৩ সালের পর আবারও বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনায়। ফুটবলপ্রেমীদের এই প্রত্যাশা নিয়ে হামজা বলেন, ‘আমি জানি, দেশবাসী শিরোপা চায়। আমার ও দলের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। সিঙ্গাপুর, হংকংয়ের সঙ্গে আমরা খেলেছি, অলরেডি ইন্ডিয়ারে বিট করছি। আমরা জানি আমরার আরও লেভেলস আছে, আমরা আরও ভালা খেলতাম পারমু। সো ইনশা-আল্লাহ এই স্টেজ ও টুর্নামেন্টে আমরা জিততাম পারমু।’

সাফ নিয়ে যেমন প্রত্যাশা আবার এর বিপরীতেও চাপ অনেক। ঘরের মাঠে সাফের প্রত্যাশা অনেকটাই মূলত হামজাকে ঘিরেই। যা নিয়ে এই তারকা মিডফিল্ডার বলেন, ‘আমি খুব এক্সাইটেড, অবভিয়াসলি অল গেম খুব ইম্পর্ট্যান্ট। আমি জানি আমাদের ওপর খুব প্রেশার আছে। বাট আমরা সবাই ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হইতাম চাই।’

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code