প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অবিলম্বে নো-ভিসার ফি পুনর্বহাল করার দাবী জানিয়েছে লন্ডনের বাংলাদেশ সেন্টার

editor
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪, ০৭:২০ অপরাহ্ণ
অবিলম্বে নো-ভিসার ফি পুনর্বহাল করার দাবী জানিয়েছে লন্ডনের বাংলাদেশ সেন্টার

Manual3 Ad Code

 

লন্ডন প্রতিনিধি:

Manual5 Ad Code

বাংলাদেশ সরকার কর্তৃক যুক্তরাজ্যে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশিদের পাসপোর্টে বাংলাদেশ ভ্রমণের জন‍্য নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) ফি £৪৬ পাউন্ড থেকে £৭০ পাউন্ড বর্ধিত করায় বাংলাদেশ সেন্টার লন্ডন এর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Manual2 Ad Code

বাংলাদেশ সেন্টার লন্ডন এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ১৩ ডিসেম্বর যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ হযরত আলী খানের নিকট ইমেইল প্রদান করে ব্রিটিশ বাংলাদেশিদের গভীর অনুভূতি, হতাশা, ক্ষোভ এবং উদ্বেগের কথা জানান।

 

ই-মেইলে বলা হয় ,শুধুমাত্র এক দিনের নোটিশে সরকার নো-ভিসার ফি বৃদ্ধি করেছেন। এই পরিবর্তন, পর্যাপ্ত পরামর্শ বা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছাড়াই করা হয়েছে।

ডিসেম্বর মা‌সে ছু‌টির সম‌য়ে ক‌য়েক হাজার ব্রিটিশ বাংলাদেশি প‌রিবার নি‌য়ে দে‌শে যান। এমন প‌রি‌স্থি‌তি‌তে হঠাৎ ক‌রে নো ভিসার ফি অসামঞ্জস্যপূর্ণভাবে বৃ‌দ্ধির খবরে ক‌মিউনিটি‌তে বিরুপ প্রতিক্রিয়ার সৃ‌ষ্টি করেছে।

ব্রিটিশ বাংলাদেশিরা বিপুল পরিমাণ রেমিট্যান্স প্রেরণ, বিনিয়োগ ও হলিডে করে মাতৃভূমির অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করে যাচ্ছেন।

অসামঞ্জস্যপূর্ণভাবে নো ভিসার ফি বৃ‌দ্ধির কারণে অনেক ব্যক্তি এবং পরিবারকে প্রভাবিত করে। যার উপর নির্ভর করে বাংলাদেশের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখার সুবিধা।

Manual6 Ad Code

এত দ্রুত নো ভিসার ফি বৃ‌দ্ধির কারণে ব্রিটিশ বাংলাদেশিদের মধ‍্যে দেশের প্রতি নেতিবাচক মনোভাবের সৃষ্টি করা হচ্ছে।কমিউনিটি মনে করে সরকারের এ রকম সিন্ধান্ত নেয়ার ফলে যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশিদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে এই ফি বৃদ্ধি পুনর্বিবেচনা, সরকারকে অবিলম্বে নো-ভিসার ফি £৪৬ পাউন্ড পুনর্বহাল করার জন্য জোরালো দাবী জানানো হয়।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code