প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর কী করবে বাংলাদেশ

editor
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ণ
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর কী করবে বাংলাদেশ

Manual8 Ad Code

প্রজন্ম ডেস্ক:

 

জাতিগত নিধনের লক্ষ্য নিয়ে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা ও যৌন সহিংসতার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আসার পর ২০১৯ সালে গাম্বিয়ার করা মামলার এই রায় শরণার্থীশিবিরে থাকা ভুক্তভোগীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তবে এখন বড় প্রশ্ন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ কী করবে।

সাবেক দুই কূটনীতিক বলেছেন, এ রায়কে কাজে লাগাতে হলে রোহিঙ্গাদের মতামত নিয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। পাশাপাশি একক উদ্যোগের বদলে ওআইসি, আসিয়ান ও প্রভাবশালী রাষ্ট্রগুলোকে যুক্ত করে আন্তর্জাতিক টাস্কফোর্স গঠন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।

আইসিজের রায়ের ফলে রোহিঙ্গাদের পরিচয়, নিজ ভূমিতে ফেরার অধিকার এবং ক্ষতিপূরণ ও প্রতিকারের দাবি আন্তর্জাতিক অঙ্গনে নতুন গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে রোহিঙ্গাদের প্রত্যাশা, মিয়ানমারের চলমান রাজনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক সমর্থনের মধ্যে সুষ্ঠু সমন্বয় ঘটাতে হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ঐকমত্য গড়ে তোলা জরুরি। আদালতের রায় ইতিবাচক হলেও তা বাস্তবায়নে আইসিজের নিজস্ব কোনো প্রয়োগক্ষমতা নেই। তাই বাংলাদেশ সরাসরি নেতৃত্ব না দিয়ে আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে একটি কার্যকর টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিলে মিয়ানমারের ওপর চাপ বাড়ানো ও রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা সহজ হবে।

Manual1 Ad Code

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮ মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যের কথা জানিয়েছেন। এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী, ক্ষতিপূরণ ও প্রতিকারের বিষয়ে মিয়ানমারকে আগামী দুই বছরের মধ্যে অগ্রগতি জানাতে হবে; পাশাপাশি প্রতি ছয় মাস অন্তর আদালতে প্রতিবেদন জমার বাধ্যবাধকতা রয়েছে। এই সময়সীমা সামনে রেখেই প্রত্যাবাসন ও জবাবদিহির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এ ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বন্ধু ও সহযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে যৌথ আন্তর্জাতিক উদ্যোগে ঐকমত্য তৈরি করা গেলে আগামী দুই বছরের মধ্যে প্রত্যাবাসন ও রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় দৃশ্যমান অগ্রগতি অর্জন সম্ভব হবে।

Manual6 Ad Code

দ্বিপক্ষীয় যোগাযোগ ও বহুপক্ষীয় কৌশল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর মনে করেন, প্রথমত রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি আলোচনা করে জানতে হবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় তারা কীভাবে ইতিবাচক ভূমিকা রাখতে চান। কারণ মিয়ানমারের সঙ্গে সমঝোতার ক্ষেত্রগুলো নির্ধারণে রোহিঙ্গাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, গত কয়েক বছর ধরে মিয়ানমারের সঙ্গে যোগাযোগে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। বর্তমান বাস্তবতায় রাখাইনে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী আরাকান আর্মির ভূমিকাও বিবেচনায় নিতে হবে এবং প্রয়োজনে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিÑ উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের কৌশল ঠিক করতে হবে। তৃতীয়ত, আইসিজের মামলায় সমর্থনকারী ও পক্ষভুক্ত ১১টি দেশের সঙ্গে যৌথ উদ্যোগ নিলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ততা বাড়বে। পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে কার্যকর প্রস্তাব পাসে তৎপরতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে চীন, রাশিয়া ও জাপানসহ মিয়ানমারের ওপর প্রভাব রয়েছেÑ এমন দেশগুলোকে সম্পৃক্ত করে বৃহত্তর রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল গ্রহণ করতে হবে। একই সঙ্গে প্রয়োজনে দেশের সক্রিয় রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গেও আলোচনা করা জরুরি। কারণ, অভ্যন্তরীণ ঐকমত্য ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী কূটনৈতিক অবস্থান তৈরি করা কঠিন।

আঞ্চলিক ও বৈশ্বিক জোটের উদ্যোগ

চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারের পাশাপাশি নিজস্ব ঘরবাড়িতে ফিরে তাদের স্বাভাবিক নাগরিকের মতো বসবাসের অধিকার নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য একটি আন্তর্জাতিক টাস্কফোর্স গঠন করা প্রয়োজন, যা নিয়মিত এ বিষয়টি নিয়ে কাজ করবে এবং মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখবে।

Manual5 Ad Code

তার মতে, বাংলাদেশ এককভাবে কোনো উদ্যোগ নিলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তা বাংলাদেশের নিজস্ব স্বার্থের প্রশ্ন হিসেবে বিবেচিত হতে পারে। তাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ওআইসি ও আসিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক জোটের মাধ্যমে অন্যান্য প্রভাবশালী দেশকে এগিয়ে আনতে হবে। পাশাপাশি নিরাপত্তা পরিষদেও এ বিষয়ে কার্যকর প্রস্তাব আনার চেষ্টা চালানো যেতে পারে।

 

 

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code