প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ২০ দিনে গ্রেফতার আ.লীগের ১১৯ নেতাকর্মী

editor
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ণ
সিলেটে ২০ দিনে গ্রেফতার আ.লীগের ১১৯ নেতাকর্মী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। নভেম্বরের প্রথম ২০ দিনে সিলেট মহানগরীসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১১৯জন নেতাকর্মীকে গ্রেফতার করা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সন্ত্রাসবিরোধী আইন, নাশকতা, ঝটিকা মিছিল, বাসে অগ্নিসংযোগ, পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় পুলিশ।

সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) গোয়াইনঘাটের বড়নগর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নগরীর সাগরদিঘীরপাড় এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়। এছাড়া আখালিয়া ও সোনাতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ আরও দুজনকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ। এদিন মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এর আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর ছড়ারপাড় এলাকায় বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় দুজনকে গ্রেফতার করা হয়। একই রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের আরও দুই নেতাকে গ্রেফতার করে। গোয়াইনঘাটের রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডের মামলায় দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারজনকে গ্রেফতার করে পুলিশ। নগরীর কাজলশাহ এলাকা থেকেও একজনকে গ্রেফতারের তথ্য রয়েছে।

Manual4 Ad Code

বুধবার (১৮ নভেম্বর) নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। একই দিন আম্বরখানার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সদস্যকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের চারটি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। একই রাতে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া নতুনবাজার এলাকায় বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) গোয়াইনঘাটের রাতারগুলে আওয়ামী লীগের গোপন সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে একজনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।
রবিবার (১৫ নভেম্বর) গোয়াইনঘাটের রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডে দায়ের করা মামলায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) কানাইঘাটে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়। একই দিনে জকিগঞ্জে ছাত্রলীগের এক সাবেক নেতাকে, বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে এবং জৈন্তাপুরে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্বনাথে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়। জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া সুনামগঞ্জের ছাতক ও সিলেট নগরীর বটেশ্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কানাইঘাট ও জকিগঞ্জে পৃথক অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। ওসমানীনগরে স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। এছাড়া জগন্নাথপুর পৌর এলাকায় একজনকে আটক করার তথ্য রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়। গোলাপগঞ্জে পৃথক অভিযানে দুজন এবং কোম্পানীগঞ্জে একজনকে গ্রেফতার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) কানাইঘাটে অভিযান চালিয়ে যুবলীগের একজন নেতাকে গ্রেফতার করে পুলিশ।

Manual8 Ad Code

শুক্রবার (৬ নভেম্বর) সিলেট নগরীতে ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। একই দিন কানাইঘাটে ছাত্রলীগের একজন নেতাকে গ্রেফতার করে পুলিশ।

Manual7 Ad Code

সোমবার (২ নভেম্বর) মৌলভীবাজারে পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

Manual2 Ad Code

রবিবার (১ নভেম্বর) সুনামগঞ্জে পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সিলেট মহানগরীসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, নাশকতা, অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতার অভিযোগে মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়। সেই সাথে, অভিযুক্তদের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code