প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে সিএনজি কেড়ে নিলো ২ শ্রমিকের প্রাণ

editor
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ণ
সিলেটে সিএনজি কেড়ে নিলো ২ শ্রমিকের প্রাণ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে বেপরোয়া গতিতে আসা সিএনজি অটোরিকশার ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। রড নামানোর কাজে নিয়োজিত ওই দুই শ্রমিকের উপর হঠাৎ সিএনজি অটোরিকশাটি উঠে গেলে তাদের মৃত্যু হয়।

Manual7 Ad Code

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর চৌকিদিঘী এলাকার পেট্রোল পাম্পের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত ২ জন হলেন, সুনামগঞ্জ জেলার বাসিন্দা মাসুক মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩৫) এবং বিশ্বনাথের সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০)। তারা বর্তমানে নগরীর শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের তেররতন এলাকায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ট্রাক থেকে রড আনলোড করছিলেন ২ শ্রমিক। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এমন সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের উপর উঠে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা এয়ারপোর্ট থানার এসআই অর্জুন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে গেছে। তিনি জানান, নিহত ২ জনের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code