বিয়ানীবাজারের ১ জন, নগরীতে তীর খেলার সামগ্রীসহ ৬ জন পুলিশের জালে
বিয়ানীবাজারের ১ জন, নগরীতে তীর খেলার সামগ্রীসহ ৬ জন পুলিশের জালে
editor
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
স্টাফ রিপোর্টার:
সিলেটে ভারতীয় অনলাইন তীর শিলং জুয়া খেলার অভিযোগে ৬ জন আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর কালীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ভারতীয় অনলাইন তীর শিলং জুয়া খেলায় ব্যবহৃত তিনটি খাতা, তিনটি কলম, তিনটি ছোট স্কেল, একটি ক্যালকুলেটর ও নগদ ২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।
Manual6 Ad Code
তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।