প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘১৭ বছরে সবচেয়ে বেশি কষ্ট করেছে জিয়া পরিবার’

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ণ
‘১৭ বছরে সবচেয়ে বেশি কষ্ট করেছে জিয়া পরিবার’

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সবশেষ ১৭ বছরে সবচেয়ে বেশি কষ্ট জিয়া পরিবার করেছে বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ভোটের ও ভাতের অধিকার হরণ করেছিলেন। দীর্ঘ ১৭ বছর সবচেয়ে বেশি ত্যাগ ও কষ্ট স্বীকার করেছে জিয়া পরিবার।’

Manual7 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা হলে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

এস এম জিলানী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক। তিনি একজন জাতীয়তাবাদী ও গভীর দেশপ্রেমিক ছিলেন। ২৫ মার্চ পাকিস্তানের সেনাবাহিনী রাতের আঁধারে গণহত্যা চালিয়েছিল, তখন তিনি চট্টগ্রাম থেকে বিদ্রোহ করে বলেছিলেন ‘উই রিভোল্ট’। নিজের পরিবার ও জীবনের কথা না ভেবে তিনি সেদিন বিদ্রোহ করেছিলেন।’

Manual5 Ad Code

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে ও সদস্যসচিব মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় কর্মিসভায় দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, যুগ্ম সস্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, সহসাধারণ সম্পাদক মোরতজা বশির আপেল, সহসংস্কৃতি সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ বক্তব্য রাখেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code