স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণের জন্য মঞ্চে উঠেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমা স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে সভামঞ্চে উঠেন। বসেনও তারেক রহমানের বাম দিকের একটি চেয়ারে। সিলেটের এবারের জনসভা মঞ্চে বিশেষ কিংবা ভিআইপি চেয়ার রাখা হয়নি। সবার জন্য একই চেয়ার রাখা হয়েছে।
Manual8 Ad Code
এর আগে প্রথম নির্বাচনি জনসভা কেন্দ্র করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেন দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যদিও বুধবার রাত থেকে সমাবেশ স্থলের একপাশে সামিয়ানা টাঙিয়ে ত্রিপলে শুয়ে বসে অনেকে রাত কাটিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনসভা স্থলে হাজির হয়েছেন।