প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ধর্ষণ মামলায় গ্রেফতার চাচাকে বিয়ানীবাজারে নিয়ে আসার পথে পুলিশ

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ণ
ধর্ষণ মামলায় গ্রেফতার চাচাকে বিয়ানীবাজারে নিয়ে আসার পথে পুলিশ

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

বিয়ানীবাজারে ৫ম শ্রেণীতে পড়–য়া ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে ল²িপুর জেলার রায়পুর এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত হাসান আহমদ (৪০) নামের ওই ব্যক্তি উপজেলার কুড়ারবাজার ইউপির খশির নয়াবাড়ি গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে। তিনি পেশায় প্রাইভেট কারের চালক।

 

Manual3 Ad Code

গ্রেফতার হাসানকে বিয়ানীবাজারে নিয়ে আসার পথে রয়েছে পুলিশ। বিকেলের দিকে হয়তো তাকে নিয়ে থানায় পৌছাঁবেন তদন্তকারী কর্মকর্তা। এরপর মামলার তদন্ত সংশ্লিষ্টরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে সূত্র জানায়। রবিবার তাকে ম্যাজিষ্ট্রেটের সামনে সোপর্দ করা হতে পারে।

Manual6 Ad Code

গত ৮ আগস্ট আসরের নামাজ চলাকালে নিজ বসতঘরে ওই শিশুকে হাত ও মুখ চেপে ধরে তার ভাসুর ধর্ষণ করেন মর্মে অভিযোগ করেন নির্যাতিতার মা। ঘটনার প্রায় মাসখানেক পর বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন তিনি। মামলার পর থেকেই পলাতক ছিলেন হাসান। ওই শিশুর পিতা প্রবাসে থাকেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেফতারে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে আসামীর অবস্থান শনাক্ত হলে থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code