প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের তারাপুর বাগান থেকে আটক যুবক- যুবতি

editor
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
সিলেটের তারাপুর বাগান থেকে আটক যুবক- যুবতি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের তারাপুর চা বাগান থেকে যুবক ও যুবতিকে আ ট ক করেছে র‌্যাব-৯। তাদের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার রাত পৌণে ১১টার দিকে তাদের আটক করা হয়।

Manual6 Ad Code

আটককৃতরা হলেন এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকার মাধব চাষার ছেলে অন্তর চাষা (২২) ও নরেন্দ্র চাষার ছেলে শিল্পী চাষা (২১)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাপুর চা বাগান এলাকায় অভিযান চালানোর সময় অন্তর ও শিল্পী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

Manual6 Ad Code

এসময় তাদের আটক করলে তারা স্বীকার করে দু’জনেই মাদক ব্যবসায়ী এবং তাদের হেফাজতে গাঁজা রয়েছে।

Manual7 Ad Code

পরে শিল্পী চাষার ওয়ারড্রবের নিচ থেকে ৯ কেজি ৬শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ দু’জনকেই এয়ারপোর্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code