বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামবাসী, আহত ৩০
বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামবাসী, আহত ৩০
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধদের জের ধরে দফায় দফায় মসজিদের মাইকে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অনন্ত ৩০জন আহত হয়েছেন। রবিবার বেলা ২টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামবাসীর মধ্যে ভুরকি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত শান্ত করে।
Manual6 Ad Code
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামের লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষেতের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ রবিবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপি এ সংর্ঘষ চলে। এতে উভয় পক্ষের অন্তর ৩০জন আহত হন।
সংর্ঘষের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেছেন, বর্তমানে এলাকার পরিস্থিত শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।