প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে প্রেমিকার তুমুল কাণ্ড, ৪ দিন থেকে বাড়ি ছাড়া প্রেমিক

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ণ
সিলেটে প্রেমিকার তুমুল কাণ্ড, ৪ দিন থেকে বাড়ি ছাড়া প্রেমিক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মোবাইল ফোনে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতিও দেন প্রেমিক। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেমিকই যোগাযোগ বন্ধ করে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর পেয়ে বিয়ের দাবিতে তাঁর বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন এক তরুণী।

ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে। গত চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একই ইউনিয়নের বাসিন্দা ওই তরুণীর বাবা মনির উদ্দীন বাদী হয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual3 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামের ওমানপ্রবাসী দেলোয়ারের (২২) সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে ওই তরুণীর পরিচয় হয়। নিয়মিত কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্কের মধ্যে দেলোয়ার তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। সম্প্রতি দেশে এসে তিনি ওই তরুণীকে নিয়ে কয়েক দিন ঘোরাফেরাও করেন। তবে; কয়েকদিন পরে ওই তরুণী জানতে পারেন, দেলোয়ার অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এরপর দেলোয়ার মোবাইল ফোন বন্ধ করে তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি জানতে পেরে চার দিন আগে তরুণী দেলোয়ারের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।

Manual3 Ad Code

দেলোয়ারের প্রেমিকা ওই তরুণী জানান, ‘মোবাইল ফোনের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল এবং পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেক স্বপ্ন দেখিয়েছে। এখন সে আমাকে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমার দাবি মানা না হলে আমি এখানেই আত্মহত্যার পথ বেছে নেব।’

এদিকে, প্রেমিকা বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে দেলোয়ার বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

স্থানীয় তোয়াকুল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য লোকমান জানান, ‘মেয়েটি গত চার দিন ধরে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান করছে। আমরা ছেলে ও মেয়ে উভয় পক্ষের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি। তবে ছেলে পলাতক থাকায় এখনো কোনো চূড়ান্ত সুরাহা করা সম্ভব হয়নি।’

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জিৎ চন্দ্র দাস বলেন, ‘এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত কেন্দ্রের এসআই সারওয়ারকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code