প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী উদ্ধার

editor
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী উদ্ধার

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘর থেকে অত্যন্ত বিষধর প্রজাতির একটি শঙ্খিনী সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা যায়, গত রবিবার শ্রীমঙ্গল রামনগর মনিপুরী পাড়ার খলিলুর রহমানের বসতঘরের পাশে সাপটি দেখতে পেয়ে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

Manual8 Ad Code

স্থানীয়দের তথ্যমতে, সাপটি মূলত সকাল থেকেই ওই এলাকায় ঘোরাফেরা করছিল। পরবর্তীতে সন্ধ্যায় সাপটি পুনরায় দেখতে পেয়ে গৃহকর্তা খলিলুর রহমান তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

Manual8 Ad Code

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সাপটি শনাক্ত করেন। পরে ফাউন্ডেশনের সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।বাংলাদেশ সংবাদ কভারেজ

Manual5 Ad Code

উদ্ধারের পর সাপটিকে যথাযথ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code