নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহাজালালের (র.) মাজারের দান বাক্স ও ডেকিচিগুলোর তালা খোলা হয়েছে। গণনা করা হচ্ছে টাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গঠিত কমিটির সদস্যদের উপস্থিতিতে তালাগুলো খুলে মাজার প্রাঙ্গণে গণনার কাজ শুরু হয়। এবার টাকার পাওয়া গেছে প্রায় ৪ বস্তার মতো। দুুপুর পৌণে ১২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত টাকা গণনা চলছিল।
এসময় মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গঠিত কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন।
Manual1 Ad Code
এছাড়াও সিলেটের গণমাধ্যম কর্মীরাসহ সচেতন সিলেটবাসী এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরাও গণনার কাজ পর্যবেক্ষন করছেন।
Manual2 Ad Code
উল্লেখ্য, প্রায় একমাস ৪দিন পর আবার শাহজালাল (র.) মাজারের দান বাক্সগুলো খোলা হয়েছে। এর আগে গত ২২ জুন প্রথমবার, ১১ জুলাই দ্বিতীয়বার ও ১৫ আগস্ট তৃতীয় দফায় মাজারের দানবাক্সগুলো খোলা হয়েছিল।