প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

একফ্রেমে ইয়াশ-নাজনীন

editor
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
একফ্রেমে ইয়াশ-নাজনীন

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual6 Ad Code

ছোটপর্দার বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। তাদের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় নতুন এক প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে বন্দি হলেন ‘মনের মতো মন’ নাটকে।

পর্দায় তাদের বোঝাপড়া ও স্বাভাবিক অভিনয় দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে। সেই চমৎকার সম্পর্কের ওপর আস্থা রেখেই নির্মাতা ইমরাউল রাফাত আরও একবার এই জুটিকে নিয়ে ভালোবাসা ও অনুভূতির এক নতুন ক্যানভাস তৈরি করেছেন।

Manual4 Ad Code

ভালোবাসার ভিন্নধর্মী গল্পে বরাবরই নজর কেড়েছেন নীহা। গল্প নির্বাচনে নিজের মেধা ও রুচির পরিচয় দিয়ে ইতোপূর্বে কুড়িয়েছেন ইতিবাচক সাড়া। চিত্রনাট্যের চমৎকার বুনন আর চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় এবার তিনি যুক্ত হয়েছেন ‘মনের মতো মন’ নাটকে।

ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি -এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন।

Manual7 Ad Code

নাটকটিতে ইয়াশ-নীহা জুটির পাশাপাশি দেশের একঝাঁক অভিজ্ঞ ও গুণী অভিনয়শিল্পীকে দেখা যাবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান ও জয় শাহরিয়ার বাপ্পি।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code