প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ণ
হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
অসুস্থ অনুভব করায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (০২ মার্চ) সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি।

Manual6 Ad Code

আজ সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। ওখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। গত দুদিন ধরেই খারাপ লাগছিল তার। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ অনেকটা সুস্থ অনুভব করছেন।

Manual1 Ad Code

শায়রুল কবির খান বলেন, চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন। তবে, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code