প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

২০টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ১২টিতে ঐকমত্য: আলী রীয়াজ

editor
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ণ
২০টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ১২টিতে ঐকমত্য: আলী রীয়াজ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
কমিশনের আলোচ্য ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

Manual6 Ad Code

তিনি জানান, বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে সব বিষয় নিষ্পত্তির মাধ্যমে একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় কমিশন।

Manual2 Ad Code

সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত কমিশনের ২০তম সভার শুরুতে একথা জানান তিনি।

Manual3 Ad Code

আলোচনার সূচনায় ড. আলী রীয়াজ বলেন, ‘যেসব বিষয় এখনও অমীমাংসিত, সেগুলো নিয়ে আজ আলোচনা হবে। আমরা ইতোমধ্যে বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি অর্জন করেছি।’

তিনি আরও বলেন, ‘কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো একাধিকবার সংশোধন করা হয়েছে, যাতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। এখন পর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত্য এসেছে। আমরা বাকি বিষয়গুলোর ক্ষেত্রেও সবার সম্মতি আদায়ের চেষ্টা করছি, যেন দেশ আবারও রাজনৈতিক অনিশ্চয়তার দিকে না যায়। আমাদের লক্ষ্য, একটি ঐতিহাসিক দলিল তৈরি করা—যা ভবিষ্যতের জন্য বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে।’

Manual6 Ad Code

তিনি জানান, কমিশন আশা করছে জুলাই মাসের মধ্যেই সব রাজনৈতিক দল ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করে এটিকে একটি ঐতিহাসিক ঐকমত্যের দলিল হিসেবে প্রতিষ্ঠিত করবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code