স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধকে সম্মান জানিয়ে দলের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হননি। বিদায়ের সময় যেন ভিড় না হয়, সে অনুরোধই তিনি নেতা-কর্মীদের জানিয়েছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তারেক রহমান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টা) তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
Manual2 Ad Code
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান ঘোষণা দেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। ওই সভাতেই তিনি যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
Manual2 Ad Code
সভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান, তার বিদায়ের সময় যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন। বিমানবন্দরে ভিড় হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি সতর্ক করেন।
সভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান অনুরোধ করেন, তার বিদায়বেলায় যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা যেন বিমানবন্দরে উপস্থিত না হন। বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি সতর্ক করে দিয়েছিলেন।
তারেক রহমানের অনুরোধ অনুসারে যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা তা মেনে চলেছেন। গতকাল সরেজমিনে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেখা যায়, টার্মিনাল–৪ দিয়ে তারেক রহমান বিমানবন্দরে প্রবেশের সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় দুই শতাধিক মানুষ। তাদের মধ্যে ৪০ থেকে ৫০ জন ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী। বাকি উপস্থিত ব্যক্তিদের বেশির ভাগই তারেক রহমানকে বহনকারী ফ্লাইটের যাত্রী ছিলেন। যদিও ওই যাত্রীদের অনেকেই যুক্তরাজ্য বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
Manual4 Ad Code
এ সময় বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ছাড়া দল বা অঙ্গসংগঠনের অন্য কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।
তারেক রহমান আজ বৃহস্পতিবার প্রথমে সিলেটে পৌঁছাবেন। সেখানে যাত্রাবিরতির পর তিনি বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরের রেড জোনে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। তিনি বিমানবন্দর থেকে সরাসরি সেখানে যাবেন। গণসংবর্ধনাস্থলে ইতিমধ্যে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন।
Manual5 Ad Code
গণসংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।