প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে সফর, ১৪৪৮ হিজরি

বাকী ৩ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি

editor
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
বাকী ৩ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতার আওতায় থাকা ৩০টি আসনের মধ্যে ফাঁকা রাখা বাকি ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের প্রধান মাহবুব আলম। তিনি জানান, নেত্রকোনা–২ আসনে ফাহিম পাঠান, মৌলভীবাজার–৪ আসনে প্রীতম দাশ এবং রাজবাড়ী–২ আসনে জামিল হিজাযী এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করা হয়। সেখানে দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চাওয়া হয়।

ঘোষিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আসন হলো—

Manual6 Ad Code

  • ঢাকা–১১: দলের আহ্বায়ক নাহিদ ইসলাম
  • রংপুর–৪: সদস্য সচিব আখতার হোসেন
  • কুমিল্লা–৪: দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
  • পঞ্চগড়–১: উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
  • ঢাকা–৮: মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
  • নোয়াখালী–৬: জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ

এ ছাড়া ঢাকা–৯, ঢাকা–১৮, ঢাকা–১৯, ঢাকা–২০, নারায়ণগঞ্জ–৪, মুন্সিগঞ্জ–২, লক্ষ্মীপুর–১, সিরাজগঞ্জ–৬, নরসিংদী–২, বান্দরবান, চট্টগ্রাম–৮, ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩, দিনাজপুর–৫, নোয়াখালী–২, কুড়িগ্রাম–২, ময়মনসিংহ–১১, টাঙ্গাইল–৩, গাজীপুর–২, পিরোজপুর–৩ ও নাটোর–৩ আসনেও এনসিপির প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual4 Ad Code

এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয়। এই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি জোটে না থেকে ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয় এবং বাকি ৩২টি আসনে অন্যদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Manual3 Ad Code

এই নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে এনসিপি ৩০টি আসনে নির্বাচন করছে। যদিও দলটির মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছাড়ার পর এনসিপি তাদের আসন সংখ্যা বাড়াতে জামায়াতের সঙ্গে আলোচনাও করে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code