আমাদের প্রার্থীদের ওপর আঘাত এলে পাল্টা আঘাত হবে: নাহিদ ইসলাম
আমাদের প্রার্থীদের ওপর আঘাত এলে পাল্টা আঘাত হবে: নাহিদ ইসলাম
editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার:
ঢাকা–৮ আসনের ১০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেণন, ‘যদি আমাদের প্রার্থীদের ওপর আঘাত হয়, তবে এখন থেকে পাল্টা আঘাত আসবে।’
Manual6 Ad Code
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ফকিরাপুলে ঢাকা–৮ আসনের অন্তর্গত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আমন্ত্রিত অতিথি হিসেবে হাবীবুল্লাহ বাহার কলেজে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং তার ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
Manual2 Ad Code
তিনি আরও বলেন, ‘গতকাল ঢাকা–১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরও হামলা হয়েছে।’
তিনি বলেন, ‘এক দলের প্রার্থীদের দিকে ডিম ছোড়া হলে অন্য দলের প্রার্থীদের ওপরও ডিম পড়বে— আমরা এমন পরিস্থিতি চাই না। কিন্তু নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন নীরব থাকলে আমাদের যা করণীয় আমরা তা-ই করব।’
Manual2 Ad Code
এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, সাম্প্রতিক দিনগুলোতে দেশের কয়েকটি জেলায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা হয়েছে।
তার দাবি, প্রশাসনের নীরবতার সুযোগে একটি বিশেষ দল আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সুবিধা নিচ্ছে যা সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা যদি প্রতিদ্বন্দ্বীকে সন্ত্রাসী কায়দায় মাঠ থেকে সরাতে চান তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়? আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মঞ্চে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।’