স্টাফ রিপোর্টার:
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। বিশেষ করে সারাদেশে গণসংযোগ শেষে এবার ঢাকায় শেষ দিনে বড় ধরনের গণসংযোগের পরিকল্পনা গ্রহণ করেছে তারা। সোমবার (৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমিরও করবেন বেশ কয়েকটি জনসভা।
এদিন ঢাকা-১৩ আসনে নির্বাচনী গণসংযোগ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এখানে জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচারণা চালাবেন তিনি।
Manual8 Ad Code
এরপর বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে সভা করবেন জামায়াত আমির। পরে সন্ধ্যায় দোহার যাবেন ডা. শফিকুর রহমান।
Manual1 Ad Code
উল্লেখ্য, প্রার্থীদের সব ধরনের ভোটের প্রচারণা আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে।