বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান করার প্রতিশ্রুতি তারেক রহমানের
বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান করার প্রতিশ্রুতি তারেক রহমানের
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
Manual7 Ad Code
স্টাফ রিপোর্টার:
বিএনপি ক্ষমতায় গেলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনে পীরজঙ্গি মাজার সড়কে এক জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। পরে এই আসনের প্রার্থী মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে তাকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
Manual3 Ad Code
তিনি বলেন, এই এলাকায় (ঢাকা-৮ আসন) তরুণ-যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে, এই সমস্যা শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশে এই সমস্যা। এরজন্য বিএনপি এই ব্যাপারে কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।
Manual1 Ad Code
তারেক রহমান বলেন, আমরা দেশে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে, বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমন্ত্রণ জানাব, দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন বেকার সমস্যার সমাধান করব। একইভাবে ঢাকা-৮ আসনসহ যত জেলা আছে, সর্বত্র ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট তৈরি করব, সেখানে আমাদের তরুণ সমাজের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে দক্ষ নাগরিক হিসেবে ধীরে ধীরে গড়ে তুলবো। যার ফলে তারা দেশেই নিজেদের কর্মসংস্থান তৈরি করে নেমে পারবে, নিজেদের বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে।
Manual5 Ad Code
একইসঙ্গে তারা বিদেশেও যেতে পারবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা দেখেছি আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী বিদেশে আছেন। এর মধ্যে অনেক মানুষ বিদেশ যাওয়ার আগে অর্থ সংকটের কারণে নিজেদের বাপ-দাদার জমি বিক্রি করতে হয়। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে এই দক্ষ মানুষ যারা বিদেশে যাবে আমাদের তরুণরা, যুবকরা যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না, তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেবো না। তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেবো। যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে পরিশোধ করবে। কিন্তু বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি।
ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য সেবা, ইমাম-মোয়াজ্জিনসহ সব ধর্মগুরুদের জন্য সম্মানী ভাতা প্রবর্তন, আইনশৃঙ্খলা ঠিক করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতির লাগাম টেনে ধরার বিষয়ে দলের পরিকল্পনাও তুলে ধরে তারেক রহমান বলেন, আমি আমার বক্তব্যে দলের পরিকল্পনা তুলে ধরলাম। ১২ তারিখে আপনাদের পরিকল্পনা কী আমি জানতে চাই? হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক সমস্বরে বলেন, ধানের শীষ, ধানের শীষ।
বিএনপি নির্বাচিত হলে ঢাকা-৮ আসনে খেলা মাঠ নির্মাণ, কবরস্থানের জন্য জায়গা প্রদান, জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
‘ভোট ইঞ্জিনিয়ারিং রুখতে হবে’
ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সারাদেশের জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। ১৭ বছর উত্তপ্ত রাজপথে হেঁটে, নির্যাতিত হয়ে, গুম-খুন সহ্য করে আমরা এই ভোটের অধিকার আদায় করেছি। আমরা বুঝতে পারছি বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন মহল বিশেষ বিশেষ ব্যক্তি ও গোষ্ঠীকে পাস করানোর জন্য চিন্তাভাবনা করছে। এরমধ্যে ঢাকায় কয়েকটি সিট ও বাংলাদেশে কয়েকটি সিট জোরজবরদস্তি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ছিনতাই করার চেষ্টা করবে।
Manual4 Ad Code
তিনি আরও বলেন, আমরা ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছি, বহু রক্ত ঝরিয়েছি। আর একটা দিন কষ্ট করে আমরা ভোট দেবো, পোলিং সেন্টার পাহারা দেবো। ওই পোলিং সেন্টারে যদি কেউ বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চায়, সরকারি কর্মকর্তা হোক, বেসরকারি কর্মকর্তা হোক কাউকে কিছু করার সুযোগ দেওয়া হবে না। অনেকে বিদেশ থেকে চক্রান্ত করছেন এদেশে একটা হানাহানি হোক। আমরা এর কোনো সুযোগ আমরা দেবো না।
এই জনসভায় মির্জা আব্বাসের সহধর্মিণী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসও উপস্থিত ছিলেন।