প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে সফর, ১৪৪৮ হিজরি

বিএনপি ৯ পদে, আ.লীগ ৫ পদে জয়ী

editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ণ
বিএনপি ৯ পদে, আ.লীগ ৫ পদে জয়ী

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে ১৪টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়ী হয়েছে। আর কিশোরগঞ্জ আইনজীবী সমন্বয় পরিষদ নামে আওয়ামীপন্থি প্যানেল থেকে একটি সহ-সভাপতি ও দুটি সহ-সাধারণ সম্পাদক পদসহ পাঁচটি পদে বিজয়ী হয়েছে।

Manual3 Ad Code

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনাশেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইদ্রিছ মিয়া রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. মিজানুর রহমান ১৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান সভাপতি সহিদুল আলম শহীদ পেয়েছেন ১৭৫ ভোট। আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন ২৬৫ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট।

Manual5 Ad Code

সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এএম সাজ্জাদুল হক ও আইনজীবী সমন্বয় পরিষদের মুফতী মো. জাকির খান বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আইনজীবী সমন্বয় পরিষদের সাজ্জাদুল হক ভুঁইয়া ও মো. আবু সাইম বিজয়ী হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে লাইব্রেরি সম্পাদক পদে আবুবাক্কার সিদ্দিক মিলন, অডিটর পদে আসাদুজ্জামান ভুঁইয়া উৎপল ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বী›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

এছাড়া সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে আবু হানিফ, সারোয়ার আলম ও মো. সোহাগ মিয়া বিজয়ী হয়েছেন। আর আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী হয়েছেন মো. রফিকুল ইসলাম ও মো. কোরবান আলী। মোট ১৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ২২ জন। এবার মোট ভোটার ছিলেন ৫৮২ জন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code