জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
স্টাফ রিপোর্টার:
ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।
Manual1 Ad Code
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জামায়াতের ৫ সদস্যদের প্রতিনিধিদলের সাথে পলের বৈঠক শুরু হয়।
বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদে সরকার দলীয় ও বিরোধীদলীয় দলের অংশগ্রহণ জানতে চেয়েছে পল কাপুর।
Manual1 Ad Code
এ বিষয়ে জামায়াত বলেছে, সংসদে ভাইব্রেন্ট রোল প্লে করবে দলটি। জনগণের স্বার্থ রক্ষা হয়, এমন বিষয়ে কথা বলবে সংসদে। এছাড়া, ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে দলটি।
জামায়াতের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কিনা, এ বিষয়েও আলোচনা হয়েছে।
Manual4 Ad Code
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাথে ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন ও সাবেক কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
Manual4 Ad Code
সকাল ১১টায় বিএনপির সাথেও বৈঠক হবে পল কাপুরের। আর সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।