তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী
editor
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
স্টাফ রিপোর্টার:
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আল্লাহর রহমতে তারেক রহমান–এর নেতৃত্বে দেশে একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার কাজ করছে।
Manual1 Ad Code
শনিবার (১৪ মার্চ) দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
Manual5 Ad Code
মন্ত্রী বলেন, নদীর তীর সংরক্ষণে চলমান বাঁধ নির্মাণ কাজের ধরন ও মান ঠিক আছে কি না, সে বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি নজর রাখবে। প্রায় ৬২ কিলোমিটার এলাকায় নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ তারেক রহমানের নেতৃত্বেই সম্পন্ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষকে প্রকৃতির সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হয়। বর্ষা মৌসুমে প্লাবন ও বন্যার স্রোতে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর, রামগতি হয়ে বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় পর্যাপ্ত বাঁধ না থাকায় বহু মানুষ ঘরবাড়ি ও জমিজমা হারিয়েছে। অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে এবং ফসল নষ্ট হওয়ার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।
Manual7 Ad Code
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে এ্যানি বলেন, অতীতে ক্ষমতায় থাকা ব্যক্তিরা দেশের অর্থ লুটপাট ও বিদেশে পাচার করেছে—এ বিষয়ে তদন্ত চলছে। অনেক বড় বড় প্রকল্প থেকেও মানুষ বঞ্চিত হয়েছে এবং যথাযথ কাজ হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করা প্রয়োজন। বর্তমান সরকার দুর্নীতিমুক্তভাবে কাজ সম্পন্ন করার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কি না, সে বিষয়ে সরকার সর্বদা সতর্ক থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি এবং শাহাদাত হোসেন সেলিম এমপি।