এমপি হওয়ার স্বপ্ন শেষ এনসিপির তাবাসসুমের, মনিরাকে ঘিরেও অনিশ্চয়তা
এমপি হওয়ার স্বপ্ন শেষ এনসিপির তাবাসসুমের, মনিরাকে ঘিরেও অনিশ্চয়তা
editor
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) মনোনয়ন পাওয়া মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে একই দলের অন্য প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।
Manual5 Ad Code
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করা হয়েছে।
Manual8 Ad Code
এ ছাড়া সংসদের বিরোধীদলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
Manual4 Ad Code
মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্ন দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু বিস্তারিত তথ্য—কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার তথ্য না থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে।