প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাংবাদিকদের আসামি করার বিষয়টি যাচাই-বাছাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত মে ৬, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
সাংবাদিকদের আসামি করার বিষয়টি যাচাই-বাছাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

৫ আগস্টের পর হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করার বিষয়টি সরকার যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।’

Manual6 Ad Code

বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদীর বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলা। এখানে তাদের (ডিসি) কাছে তালিকা চাওয়া হয়েছে, জেলাওয়ারি কতগুলো মামলা হয়েছে। এগুলো রিমোট জেলায় হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে একটু বেশি। যাচাই-বাছাই করে দেখা হবে।’

Manual8 Ad Code

কুরবানির ঈদে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও রেললাইনের আশেপাশে পশুর হাট বসানো বন্ধ থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একইসঙ্গে পশুর হাটে জাল নোট শনাক্তে প্রয়োজনীয় মেশিন স্থাপন করা হবে। বড় পশুর বাজারগুলোতে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে।’

Manual8 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তের পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা তিনি দেখছেন না।’ তারপরও বিজিবি সদস্যদের ‘সর্বোচ্চ সতর্ক অবস্থানে’ থাকতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code