প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সেনাদের কবরে বিএনপির শ্রদ্ধা দেশব্যাপী দোয়া

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ণ
সেনাদের কবরে বিএনপির শ্রদ্ধা দেশব্যাপী দোয়া

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় শহিদ সেনা দিবসে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার বিডিআরের ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তার স্মরণে আজ ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি। এছাড়াও নিহত সেনাদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং দেশব্যাপী দোয়া ও আলোচনা সভার আয়োজন করবে দলটি।

Manual6 Ad Code

সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

Manual8 Ad Code

তৎকালীন শেখ হাসিনার সরকার ও আন্তর্জাতিক চক্রান্তে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনাবাহিনীর ৫৭ জন চৌকশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিডিআরের ঘটনায় গঠিত সেনা তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, ওই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে তৎকালীন যারা ক্ষমতাসীন এবং তাদের আন্তর্জাতিক প্রভুরা সম্পৃক্ত থাকতে পারে, এ কারণে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে, জনগণের কাছে প্রকৃত অবস্থা জানানো হয়নি।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, আমিরুল ইসলাম খান আলিম, হেলেন জেরিন খান, মুনির হোসেন প্রমুখ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code