প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ত্রিমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
সিলেটে ত্রিমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় বাস, পিকআপ ও দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইসাক আলী (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চাজন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার অতিরবাড়ি এলকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত ইসাক আলী (৪৬) সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের হাবরা এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে। এ ঘটনায় আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে লালাবাজার অতিরবাড়ি এলকায় সিলেটগামী একটি পিকআপ ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ট্রাককে পিছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ইসাক আলী সহ আরো চারজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইসাক আলীকে মৃত ঘোষনা করেন।

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ও দুই মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট লাগে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code