নিজস্ব প্রতিবেদক:
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। রবিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভাস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. কাদের মিয়া (২৬)। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার বাদেশরিয়া বাড়ির মৃত আবদুল আজিজ মিয়ার ছেলে।
Manual2 Ad Code
এসআরবি জানায়, রবিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নীল রঙ্গের পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপ ভ্যানের ইঞ্জিনের ওপর জিপার দিয়ে বিশেষ কৌশলে বাঁধা অবস্থায় ৩৯টি কালো পলিথিনের জিপার ব্যাগ থেকে মোট ৭৮০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জব্দ করা হয় পিকআপ ভ্যান।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে ও উদ্ধার করা মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।