প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে মিস্ত্রীর মরদেহ উদ্ধার: রহস্য উদঘাটনে ডিবি

editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
বিয়ানীবাজারে মিস্ত্রীর মরদেহ উদ্ধার: রহস্য উদঘাটনে ডিবি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

বিয়ানীবাজারে নিখোঁজের পর ইলেকট্রিক মিস্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে ডিবি পুলিশ। রবিবার ঘটনার কয়েকঘন্টার মধ্যে সিলেট জেলা ডিবির একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবির তদন্ত দল সরজমিন মরদেহ প্রাপ্তিস্থান ও নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান তাদের সাথে ছিলেন।

রবিবার নিখোঁজের তিনদিন পর ইলেকট্রিক মিস্ত্রী সুনীল আচার্য্য (৫০)’ র মরদেহ উদ্ধার করে পুলিশ। সকাল ৮টার দিকে পৌরশহরের খাসা এলাকায় নিজ বাড়ির অদূরে একটি পরিত্যাক্ত এলাকা থেকে এ লাশ উদ্ধার করে। নিহত সুনীল স্থানীয় সুখময় আচার্যের ছেলে।

Manual8 Ad Code

 

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার শারদীয় দূর্গাপূজার দশমীর দিন বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হন সুনীল আচার্য্য। এরপর থেকে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া না গেলে থানায় সাধারণ ডায়রী করা হয়। এলাকায় অত্যন্ত বিনয়ীভাবে চলাফেরা করতেন তিনি। কারোও সাথে তাদের কোন বিরোধ ছিলনা।

 

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় পচন ধরা অবস্থায় তার শরীর ফুঁলা ছিল।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান বলেন, আইনশৃংখলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুনীল নিখোঁজ এবং মরদেহ উদ্ধারের বিষয়টি তদন্ত করছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code