প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পাথর লুট ঠেকাতে সড়কে লোহার বেষ্টনী

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ণ
পাথর লুট ঠেকাতে সড়কে লোহার বেষ্টনী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথর লুট ঠেকাতে সড়কে লোহার বেষ্টনী স্থাপন করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, শাহ আরেফিন টিলার পাথর লুট ঠেকাতে সড়কের ওপর লোহা দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। ব্যারিকেডটি স্থাপনের ফলে পাথর বহনকারী ট্রাক বা বড় কোনো যানবাহনের প্রবেশ করতে পারবে না। এতে পাথর লুট অনেকটাই বন্ধ করা সম্ভব হবে।

Manual2 Ad Code

এর আগে শাহ আরেফিন টিলা পরিদর্শন করেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম। এসময় তিনি ব্যাপক ক্ষয়ক্ষতি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং পাথর লুট ঠেকাতে লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে একাধিক অভিযান পরিচালনা করে টিলা থেকে পাথর মজুতকারী কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয় উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে শাহ আরেফিন মোড়ে ওই ব্যারিকেড বসানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘ডিসির অনুমোদনে পাথর লুট বন্ধ করতে উপজেলা প্রশাসন লোহার বেষ্টনী স্থাপন করেছে। ফলে পরিবহনকারী ট্রাক বা বড় কোনো যানবাহন ভেতরে প্রবেশ করতে পারবে না।’

Manual2 Ad Code

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, পাথর লুট বন্ধ করতেই শাহ আরেফিন টিলার সড়কে লোহার বেষ্টনী স্থাপন করা হয়েছে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code