কিংবদন্তি সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন রাশমিকা মান্দানা। এ জন্য শিখতে হবে কর্ণাটকি শাস্ত্রীয় সংগীত। অভিনয়ের বাইরে এবার সংগীতের তালিম নেবেন এই অভিনেত্রী। যদিও আগে কখনো গান শেখার অভিজ্ঞতা হয়নি তার। এমনকি বাড়িতেও গুনগুন করে গান করেন না। সেই রাশমিকাই এবার সুব্বুলক্ষ্মীর সংগীতজীবন পর্দায় ফুটিয়ে তুলতে কণ্ঠের চর্চা শুরু করতে চান।
Manual3 Ad Code
এমএস সুব্বুলক্ষ্মীর জীবন নিয়ে নির্মিত হচ্ছে ‘এমএস আ লিগ্যাসি অন স্ক্রিন’। এতে কিংবদন্তি এই শিল্পীর ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে। চরিত্রটির সঙ্গে মানিয়ে নিতে কর্ণাটকি সংগীত শেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু বাহ্যিক অবয়ব ধারণ করেই দায়িত্ব শেষ করতে চান না অভিনেত্রী। সুব্বুলক্ষ্মীর সংগীতচর্চা, কণ্ঠের ধরন এবং শিল্পীসত্তা বোঝার দিকেও মনোযোগ দিতে চান।
সম্প্রতি প্রেমা দ্য জার্নালিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রস্তুতির কথা জানান রাশমিকা। তিনি বলেন, ‘গান গাওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না। এমনকি বাড়িতেও গান গুনগুন করি না। তবে এই চরিত্রের জন্য আমাকে নতুন করে সংগীতের জগতে প্রবেশ করতে হবে।
Manual1 Ad Code
সুব্বুলক্ষ্মীর মতো কিংবদন্তি শিল্পীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে শুরুতে দ্বিধায় ছিলেন রাশমিকা। তার জীবন ও সংগীতের অবদান সম্পর্কে যথাযথ ধারণা নেওয়াকে বড় দায়িত্ব মনে করছেন তিনি।
নির্মিতব্য এই জীবনীভিত্তিক সিনেমাটি পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। পরিচালক জানান, চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবেই এবার কর্ণাটকি সংগীতের তালিম নেবেন রাশমিকা। এতে সিনেমাটি আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা করছেন।