প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে এস‌আরবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা’র চালানসহ আটক ১

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে এস‌আরবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা’র চালানসহ আটক ১

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে এসআরবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ জুয়েল নামের এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু এলাকা থেকে ইয়াবা’র চালানসহ এই মাদক ব্যবসায়িকে আটক করে এসআরবির গোয়েন্দা বিভাগ।

Manual2 Ad Code

আটককৃত জুয়েল তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে এসআরবি।

Manual2 Ad Code

এসআরবি-৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত),মো. রোকুনুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির কাছে তথ্য আসে সিলেটের জকিগঞ্জ এলাকা থেকে একটি ইয়াবা’র চালান সুনামগঞ্জ হয়ে তাহিরপুর যাচ্ছিলো। শহরের আব্দুজ জহুর সেতুতে এসআরবি চেক পোস্ট বসালে রাত ১০ টার দিকে সন্দেহভাজন সিএনজি থেকে জুয়েল নামের ওই যুবকে আটক করা হয়। এসময় তল্লাসি করলে তাঁর কাছ থেকে আনুমানিক ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

Manual3 Ad Code

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ইয়াবার চালানের মূল ডিলার সনাক্তের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিয়মিত মামলা দায়েরের কথা জানিয়েছেন এসআরবি-এর এ কর্মকর্তা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code