প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে সফর, ১৪৪৮ হিজরি

মনোনয়ন না দিলে স্বতন্ত্র নির্বাচন করার কথা দলকে আগেই জানিয়েছিলাম: রুমিন ফারহানা

editor
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ণ
মনোনয়ন না দিলে স্বতন্ত্র নির্বাচন করার কথা দলকে আগেই জানিয়েছিলাম: রুমিন ফারহানা

Manual8 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি আগেই বিএনপির হাইকমান্ডকে জানিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় নিজের কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

Manual3 Ad Code

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, তার শক্তি এবং সাহসের উৎস এলাকার মানুষ, ভোটার, আর কর্মী সমর্থকরা। তাই এলাকার মানুষ যেটা চাইবেন সেটাই তার সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্ত (স্বতন্ত্র প্রার্থী) নেয়ার আগে সকলের সঙ্গে বসেছি। আমি তাদেরকে বলেছি আপনারা যা বলবেন আমি সেটাই করব। তারা বলেছেন আপনি নির্বাচন না করলে আমরা অভিভাবকশূন্য হয়ে যাচ্ছি। সেখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা আমার নেতাকর্মীদের, আমার একক সিদ্ধান্ত নয়।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, দল থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি তিনি আগেই দলকে জানিয়েছিলেন। তাই নির্বাচন করার সিদ্ধান্ত লুকোচুরি বা হঠাৎ সিদ্ধান্ত- এরকম নয়। মূলত তার নেতাকর্মীদের সাথে আলোচনা করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি। দল দলের মতো করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব।

বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন নিয়ে রুমিন ফারহানা বলেন, এখনও আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলব। তারা যদি বলে তাহলে আমি সেই পথে (পদত্যাগ) যাব। তবে নির্বাচন আমি করব।

Manual2 Ad Code

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার দুপুরে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। রুমিন ফারহানার প্রত্যাশিত এ আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code