প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পেট্রলপাম্পের সামনে ট্রাকে ধাক্কা বাসের, প্রাণ গেল ৪ জনের

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
পেট্রলপাম্পের সামনে ট্রাকে ধাক্কা বাসের, প্রাণ গেল ৪ জনের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাসচালকের সহকারী (হেলপার) ও তিনজন যাত্রী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) ভোর পাঁচটার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

বাস চালকের নিহত সহকারীর নাম আপেল হোসেন। তাঁর বাড়ি লালমনিরহাট সদর উপজেলার সিন্দুর নদী গ্রামে। নিহত তিন যাত্রী হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৪০), গোলাপি (৩৫) ও আলমগীর হোসেন (৪০)।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, বুধবার (২৮ অক্টোবর) ভোর পাঁচটার দিকে কুড়িগ্রামগামী খান এক্সপ্রেসের বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিনজন। নিহত তিন যাত্রী ঢাকায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন।

Manual7 Ad Code

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন বলেন, ঘটনাস্থলে একজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন। গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code