বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না: সারজিস
বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না: সারজিস
editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
স্টাফ রিপোর্টার:
ন্যূনতম জ্ঞান ও শিক্ষা না রেখে মানুষকে যারা বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে প্রচারণা ও উঠান বৈঠকে এসব কথা বলেন সারজিস। এ সময় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সঙ্গে তাদের সমস্যার কথা শুনেন তিনি।
Manual1 Ad Code
এ সময় গণভোট নিয়ে সারজিস বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না- এই থাকবে না, ওই থাকবে না! আমরা মনে করি এ কথা বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে- আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘আমাদের ভুললে চলবে না, এই নতুন বাংলাদেশটা এক হাজারেরও- বেশি শহীদের জীবনের বিনিময়ে পেয়েছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে। এটার মূলকারণ ছিল বাংলাদেশের মানুষ সংস্কার চাচ্ছিল। পরিবর্তন চাচ্ছিল।’
Manual5 Ad Code
তিনি আরও বলেন, ‘এ সংস্কারটা হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে লাগবে। যারা নতুন করে স্বৈরাচার হতে চাইবে, ফ্যাসিস্ট হতে চাইবে- তারা চাইবে এই গণভোটটা যেন বাস্তবায়ন না হয়। গণভোট যেন না দেয়া হয়।’
Manual7 Ad Code
সারজিস দাবি করে বলেন, ‘আমরা তো এটা কোনোদিন চাইতে পারি না। বাংলাদেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, আমরা যদি সিস্টেমগুলোর সংস্কার করতে চাই, জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভারসাম্য রাখতে চাই; তাহলেই বাংলাদেশের গণভোটে হ্যাঁ ভোটের বিকল্প নাই।’
Manual5 Ad Code
জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নাই জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি জয়যুক্ত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে বলেও জানান সারজিস।