সিলেট রেঞ্জে সেরা সার্কেল ও থানার পুরস্কার পেয়েছে কুলাউড়া
সিলেট রেঞ্জে সেরা সার্কেল ও থানার পুরস্কার পেয়েছে কুলাউড়া
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
কুলাউড়া প্রতিনিধি:
সিলেট রেঞ্জের চার জেলার অফিসারদের মধ্যে জানুয়ারি মাসের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।
Manual1 Ad Code
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Manual8 Ad Code
মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতা বিবেচনায় তাদের এ পুরস্কার প্রদান করা হয়।