প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুলাউড়ায় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে থাকবে কঠোর নিরাপত্তা: ইউএনও

editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬, ০১:১২ অপরাহ্ণ
কুলাউড়ায় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে থাকবে কঠোর নিরাপত্তা: ইউএনও

Manual4 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

Manual8 Ad Code

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল কুমার দাশ, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, রাজনৈতিক সচিব-২ ও সাবেক আহবায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুনতাজিম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, চেয়ারম্যান আজিজুর রহমান মনির, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুনাভ দে, সাধারণ সম্পাদক অজয় দাস, সাবেক সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দেব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল মুহিত বাবলুসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

Manual4 Ad Code

তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, এ বছর কুলাউড়া উপজেলায় স্থায়ী, অস্থায়ী ও ব্যক্তিগত উদ্যোগে মোট ২২৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code