প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সম্ভাবনার নতুন বার্তা নিয়ে সিলেট আসছেন তারেক রহমান

editor
প্রকাশিত মে ২, ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ণ
সম্ভাবনার নতুন বার্তা নিয়ে সিলেট আসছেন তারেক রহমান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
নতুন সম্ভাবনা ও উন্নয়নের বার্তা নিয়ে আজ শনিবার (২ মে) সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। এই সফরকে ঘিরে ক্রীড়া, উন্নয়ন ও ঐতিহ্যের সমন্বয়ে সাজছে পুরো অঞ্চল, তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সিলেটেরসংস্কৃতি ব্লগ

Manual7 Ad Code

প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম আকর্ষণ হচ্ছে নতুন প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ মোট আটটি খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে দেশের তরুণরা।

Manual6 Ad Code

সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন জানান, বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

সফরের অংশ হিসেবে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকারপ্রধান। এর মধ্যে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল খনন কার্যক্রম উল্লেখযোগ্য।

Manual5 Ad Code

সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন। দরগাহর খাদেম সামুন মাহমুদ খান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগমনে তারা আনন্দিত।

এদিকে, সফরকে ঘিরে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে যেন ভোগান্তি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code